
নিজস্ব প্রতিবেদক জীবন দেওয়ান উজ্জ্বল
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলাহাট থানাধীন কলেজ মোড় সংলগ্ন ভোলাহাট-রহনপুর সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিকের নেতৃত্বে এসআই মোঃ কামাল হোসেন, এসআই মোঃ বশির আহম্মেদ, এসআই মোঃ শাহীন আলম ও সঙ্গীয় ফোর্সের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে একটি প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ক-০৩-৭৮৯৪) তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িটি জব্দ করা হয় এবং চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— ১. মোঃ শুভ (২৮), পিতা: মোঃ আনোয়ার হোসেন, গ্রাম: কলেজ মোড় সন্ন্যাসীতলা, থানা: ভোলাহাট, জেলা: চাঁপাইনবাবগঞ্জ। ২. মোঃ মোস্তাকিম (২৮), পিতা: মৃত মানারুল ইসলাম, গ্রাম: নামো টিকরী, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ। ৩. মোঃ ছারোয়ার জাহান (২৯), পিতা: সোদরুল ইসলাম, গ্রাম: টিকরী বাজার, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ। ৪. মোঃ ইব্রাহিম খলিল (১৭), পিতা: মোঃ ইসলাম, গ্রাম: নামো টিকরী, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত গাড়ি থানায় আনা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 


















