Dhaka 9:17 pm, Friday, 10 July 2026

ময়মনসিংহে ডিবির মাদকবিরোধী অভিযানে ৫,১১৫ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

চুরখাই এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে বিশেষ অভিযানে সাফল্য, কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের

জেলা প্রতিনিধি :-মোঃহুমায়ুন কবির

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫,১১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয় এবং এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি-এর নেতৃত্বে কোতোয়ালি মডেল থানাধীন চুরখাই সিবিএমসিবি হাসপাতালের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তার হন আব্দুল গফুর (৫০), পিতা: মৃত আব্দুর শুকুর, মাতা: মৃত সুফিয়া খাতুন, সাং: সিপাহীরপাড়া (সিপাহীর বাজার সংলগ্ন), ওয়ার্ড নং–০৫, ইউপি–০৬, বড় মহেশখালী, থানা: মহেশখালী, জেলা: কক্সবাজার এবং শাকের উল্লাহ ওরফে শাকের (২৬), পিতা: মোঃ আব্দুল জব্বার, মাতা: মোছাঃ হাসিনা বেগম, সাং: বড়খোলা (আব্দুল জব্বারের বাড়ি), ওয়ার্ড নং–০৪, ইউপি–০৯, ছোট মহেশখালী, থানা: মহেশখালী, জেলা: কক্সবাজার।

তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ৫,১১৫ (পাঁচ হাজার একশত পনের) পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ জোরদার করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তানোরে ১ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

ময়মনসিংহে ডিবির মাদকবিরোধী অভিযানে ৫,১১৫ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

Update Time : 11:44:31 pm, Thursday, 9 July 2026