Dhaka 12:47 pm, Wednesday, 16 September 2026

মাদারীপুরে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :

মাদারীপুরে পৃথক তিনটি স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া এবং বিকেলে মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুর ও চরকুলপদ্বী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-খুলনার কয়রা উপজেলার কয়রা এলাকার মৃত মোবারক মোল্লার ছেলে কাজল মোল্লা (৪৫), সাতক্ষীরার আশাশুনি উপজেলার কালিগাও খাজড়া এলাকার মৃত ইমজিয়াজ মোড়লের ছেলে হাফিজ মোড়ল (৫৫) ও মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ সারিস্তাবাদ গ্রামের কালাম মোল্লার ছেলে ইমন মোল্লা (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাদারীপুরের বিভিন্ন স্থানে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়। এ সময় সদর উপজেলার চরগোবিন্দপুর এলাকার জে এস বি ইটভাটার কাঁচা ইট সংরক্ষণ করতে যান কাজল। পরে হঠাৎ তার ওপর বজ্রপাত হয়। এরপর ইটভাটার অন্য শ্রমিকরা কাজলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই সময় কুন্তিপাড়া এলাকায় শাজাহান শেখের ফসলি জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন হাফিজ। পরে স্থানীয় লোকজন তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাফিজকেও মৃত ঘোষণা করেন।

এছাড়া এর আগে দুপুর দেড়টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ সারিস্তাবাদ গ্রামে বজ্রপাতে নিহত হয় কিশোর ইমন।

মাদারীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। দুজনই শ্রমিক। তারা অন্য জেলা থেকে এখানে কাজের জন্য এসেছিলেন। এখানে তারা যে আয় করতো তা দিয়েই চলতো তাদের সংসার। নিহত দুজনের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি

মাদারীপুরে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

Update Time : 10:36:37 pm, Friday, 16 May 2025