Dhaka 11:04 pm, Friday, 3 July 2026

শিরোপা ধরে রাখল ডোমার প্রেসক্লাব,যৌথ চ্যাম্পিয়ন নীলফামারী প্রেসক্লাব

মোঃ রাব্বি রহমান জেলা প্রতিনিধি

নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ) আয়োজিত বহুল প্রতীক্ষিত টিসিএ ক্রিকেট টুর্নামেন্ট (সিজন-২)-এর শিরোপা আবারও নিজেদের করে নিয়েছে ডোমার প্রেসক্লাব। তবে সময়স্বল্পতার কারণে নির্ধারিত সময়ে ফাইনাল ম্যাচ সম্পন্ন করা সম্ভব না হওয়ায় আয়োজক কমিটি ডোমার প্রেসক্লাব ও নীলফামারী প্রেসক্লাব—উভয় দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে।
জমকালো ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন নীলফামারীর সম্মানিত জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন খান এবং পৌর প্রশাসক মোঃ সাইদুল ইসলাম।
ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শক ও সাংবাদিকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দুই দলের খেলোয়াড়রাও দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ করা সম্ভব না হওয়ায় ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দিয়ে উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
টুর্নামেন্ট শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় তাঁরা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের ক্ষেত্র তৈরিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
টিসিএ নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও সাংবাদিকদের সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।
উপস্থিত ছিলেন টিসিএর সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতা, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এবং জেলার বিভিন্ন প্রেসক্লাবের প্রতিনিধি ও ক্রীড়াপ্রেমীরা। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়ে সফল সমাপ্তি ঘটল টিসিএ ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২-এর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজপাড়ায় র‍্যাব-৫ এর অভিযান ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

শিরোপা ধরে রাখল ডোমার প্রেসক্লাব,যৌথ চ্যাম্পিয়ন নীলফামারী প্রেসক্লাব

Update Time : 11:06:15 pm, Friday, 26 June 2026