Dhaka 11:12 am, Friday, 5 June 2026

শেরপুরে নালিতা বাড়িতে অবৈধ ৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 06:14:52 pm, Thursday, 7 November 2024
  • 226 Time View

শেরপুরে নালিতা বাড়িতে অবৈধ ৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারী গ্রেফতার

শেরপুর থেকে নিজস্ব প্রতিবেদক

শেরপুরে ৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। ৬ নভেম্বর বুধবার দিবাগত গভীর রাতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ি বিজিবি ক্যাম্প এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। ৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।এসময় একটি মাইক্রোবাস আটক করা হয়। উদ্ধারকৃত মাদক নয়টি ব্যান্ডের বলে জানা জানা গেছে।গ্রেফদারকৃত হলেন, নালিতাবাড়ি উপজেলার পূর্ব সমশ্চুরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের জিয়াউল হোসেনের ছেলে আলী হোসেন (২৬)। দুজনের মধ্যে আলী হোসেন মাইক্রোর ড্রাইভার বলে জানা গেছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, একটি মাইক্রোবাসযোগে মাদক কারবারিরা এই মদ নিয়ে যাচ্ছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাইক্রোবাসটিকে চ্যালেঞ্জ করে থামিয়ে তল্লাসী করে এসব মাদক উদ্ধার করে।এ বিষয়ে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে নালিতা বাড়িতে অবৈধ ৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারী গ্রেফতার

Update Time : 06:14:52 pm, Thursday, 7 November 2024