
নিজস্ব প্রতিবেদক চেতনায় মুক্তিযোদ্ধা
সিরাজগঞ্জ জেলা শাহজাদ পুর উপজেলার কৃতিসন্তান মোঃ সুহেল রানা বিজয়,জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার নিজস্ব প্রতিবেদক। উনার পিতা মরহুম সোনা মোল্লা।রতন কান্দি উত্তর পাড়া নিবাসী মরহুম হাজী হামু মোল্লার ছেলে মোঃ সোনাউল্লাহ (সোনা ম্যাকার)অধ্য ০৬/০৩/২০২৬ ইং তারিখ গভীর রাতে ০৩:৫০ মিনিটে সময় ইন্তেকালে করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যু কালে উনি ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।জনপ্ৰিয় সাংবাদিক সুহেল রানা বিজয় এর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইসলামী স্কলার মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল আল কাদেরী।সহ বিভিন্ন সংবাদপত্র ও মিডিয়া সংস্থার সম্পাদকরা। মরহুমের আত্মার শান্তি কামনা করে তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সাংবাদিক সুহেল রানা বিজয় এর পিতা জানাযা আজ বাদ জুম্মা বাদল বাড়ি ঘাট দরগাহ মাঠে মাদারের সামনে অনুষ্ঠিত হবে উক্ত জানাযা আপনাদের উপস্থিত ও দোয়া কামনা করছি।
সম্পাদকরা বলেন, সাংবাদিক পরিবারের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে সুহেল রানা বিজয় এলাকার গণমাধ্যমে ইতিবাচক ও সমাজসেবামূলক ভূমিকা পালন করে যাচ্ছেন। এ দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো সাংবাদিক সমাজের নৈতিক কর্তব্য।
স্থানীয় ও গণমাধ্যম ব্যক্তিরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করেছেন। শোক প্রকাশের এই আন্দোলন এলাকায় এক মানবিক সংহতির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
নিজস্ব সংবাদদাতা 



















