
“সাবেক মন্ত্রী”সরদার আমজাদ হোসেনের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
মোঃ জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার,রাজশাহী
রাজশাহীর বাগমারার প্রয়াত মন্ত্রী সরদার আমজাদ হোসেন এর ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ ডিসেম্বর এই দিনে ২০১৪ সালে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, সরদার আমজাদ।
তার সুযোগ্য পুত্র সরদার সানিয়াত হোসেন শুভ এই দোয়া মহফিলের আয়োজন করেন, উল্লেখ্য সরদার সানিয়াত হোসেন শুভ ৫৫ রাজশাহী ৪( বাগমারা) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন,ওই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপি আহ্বায়ক ডি এম জিয়াউর রহমান জিয়া।
ডি এম জিয়াউর রহমান জিয়া মনোনয়ন পাওয়ায় সরদার সানিয়াত হোসেন শুভ তাঁর সাথে একাত্মতা ঘোষণা করেছেন, এবং নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা পর্যন্ত কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সরদার আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ পবিত্র জুম্মা নামাজের পর রাজশাহী-৪ বাগমারা আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া কররের সামনে দোয়ায় শরীক হন।
দোয়া মহফিলে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ. ন. ম সামসুর রহমান মিন্টু, সাবেক মেয়র আব্দুল মালেক সাধারণ সম্পাদক ভবানীগঞ্জ পৌর বিএনপি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, জিসাস বাগমারা উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিল, তাঁতিদল উপজেলা আহবায়ক মামুনুর রশীদ মামুন, কৃষক দল উপজেলা আহবায়ক আব্দুল জলিল,বেলাল উদ্দিন শাহ সভাপতি ১৪ নং হামিরকুৎসা ইউনিয়ন বিএনপি, আকরামুল ইসলাম সাধারণ সম্পাদক ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপি, মামুনুর রশীদ মামুন মুহুরী সাবেক সংগঠনিক সম্পাদক গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপি’সহ সকল নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ জাহাঙ্গীর আলম 

















