
জীবন দেওয়ান উজ্জ্বল:-বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ত্র্যাণ বিষয়ক সম্পাদক নুরুন নাহার রেজা শিল্পী জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য(এমপি) হিসাবে মনোনয়ন প্রাপ্ত হওয়ার প্রত্যাশা করেন নুরুন নাহার রেজা শিল্পী। দলীয় সিদ্ধান্ত ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের অপেক্ষায়। তার মনোনয়নকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হবে বলে তিনি মন্তব্য করেছেন।
দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় নুরুন নাহার রেজা শিল্পী তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালীকরণ, নারী উন্নয়ন এবং মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সংরক্ষিত নারী আসনে এমপি হিসাবে দায়িত্ব পেয়ে তিনি দেশের সার্বিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং যুবসমাজের অগ্রগতিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কেন্দ্রীয় মহিলা দলের রাজনৈতিক সকল কার্যক্রমে অংশগ্রহণ ও বিগত সরকারের আমলে মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন একাধিক বার।
তিনি বলেন, “আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণই হবে আমার প্রধান লক্ষ্য।”
দলীয় সূত্রে জানা গেছে, তার নেতৃত্বে এলাকাভিত্তিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
জীবন দেওয়ান উজ্জ্বল 





















