Dhaka 5:24 am, Wednesday, 22 July 2026

০২দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা২০২৬-এর শুভ উদ্বোধন

মোঃরবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি:-

নাটোর জেলা নলডাঙ্গা উপজেলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা ২০২৬। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়।

বুধবার (৮ এপ্রিল) নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার শুভ উদ্বোধন করা হয়। আগামী ৯ এপ্রিল পর্যন্ত চলবে এ আয়োজন।
মেলায় ফিতা কেটে উদ্বোধন ও সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁন।

উপজেলা প্রশাসন, নলডাঙ্গা, নাটোরের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মেলায় পৃষ্ঠপোষকতা করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নানা উদ্ভাবনী প্রকল্প ও স্টল প্রদর্শন করে। শিক্ষার্থীদের অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।

মেলার স্টলসমূহ পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁন উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আধুনিক বিজ্ঞানচর্চা ও নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সবুজ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, প্রকৌশলী হারুনুর রশিদ এবং ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বুলবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মোসা:রেহেনা পারভীন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি
নলডাঙ্গা পৌর বাজার, নাটোর।
মোবাঃ ০১৭২১-৯৫৫৬৮১।
তাং ৮ এপ্রিল ২০২৬।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খালের পানিতে ভাসমান দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

০২দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা২০২৬-এর শুভ উদ্বোধন

Update Time : 10:23:05 pm, Wednesday, 8 April 2026