
সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের রদবদল: শাহজাহানপুর থানার নতুন ওসি মো. আমিরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক চেতনায় মুক্তিযোদ্ধা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) থানাগুলোতে গুরুত্বপূর্ণ রদবদল চলছে। এর অংশ হিসেবে শাহজাহানপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আমিরুল ইসলাম।
দায়িত্ব গ্রহণের পর, প্রথম বুলেটিনের সম্পাদক মো. মোস্তফা কামাল নবাগত ওসি মো. আমিরুল ইসলামের একটি একান্ত সাক্ষাৎকার গ্রহণ করেছেন।
সাক্ষাৎকারে মো. আমিরুল ইসলাম নির্বাচনকালীন সময়ে শাহজাহানপুর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেন।
পুলিশের প্রতি জনগণের আস্থা আরও বাড়াতে আমরা কাজ করে যাব। শাহজাহানপুর থানাকে একটি জনবান্ধব থানা হিসেবে প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য। নির্বাচনের পূর্বে এবং নির্বাচন চলাকালীন সময়ে যেন কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেদিকে কঠোর নজরদারি থাকবে,” বলেন নবাগত ওসি মো. আমিরুল ইসলাম।
ডাঃ জীবন দেওয়ান উজ্জ্বল 

















