
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ শহরে পুলিশের চেকপোস্ট অভিযানে চোরাইকৃত এসির তামারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রাত (০৫ জুন ২০২৬) আনুমানিক ভোর ৪টা ৩০ মিনিটে কালীতলা-১ এলাকায় ডিউটিরত এটিএসআই এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় খাস নওগাঁ এলাকা থেকে মোঃ সোহেল ওরফে সজল (৩০), পিতা- আব্দুর রাজ্জাক, সাং- আনন্দ নগর, থানা ও জেলা- নওগাঁকে চোরাইকৃত এসির তামারসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি সুযোগ বুঝে বিভিন্ন বাসাবাড়ি থেকে তামার তারসহ মূল্যবান মালামাল চুরি করে থাকে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে পুলিশ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, বাসা-বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ করে বিশ্রাম বা ঘুমের সময় ঘরের দরজা-জানালা ভালোভাবে বন্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মোঃ মমিন আলী 





















