Dhaka 6:51 pm, Friday, 5 June 2026

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

  • Reporter Name
  • Update Time : 01:12:22 pm, Tuesday, 30 December 2025
  • 74 Time View

ঢাকা, ৩০ ডিসেম্বর

প্রতিবেদক: আকাশ আচার্য্য, দিরাই উপজেলা প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী ও শক্তিশালী নারী নেতৃত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনি একাধিকবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং বিএনপিকে নেতৃত্ব দিয়ে দীর্ঘ সময় রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক ও সমবেদনা জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে শোক কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দিনাজপুরের বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজির সহকারী রয়েল গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

Update Time : 01:12:22 pm, Tuesday, 30 December 2025