Dhaka 9:49 pm, Monday, 20 April 2026

সীমান্তে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের ৫দিন ব্যাপী সম্মেলন দুর্গাপুরে

নিজস্ব প্রতিনিধি:-এম এইচ হাবিব ভান্ডারী

নেত্রকোনার দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের আয়োজনে ৫দিন ব্যাপী ১৩৫ তম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর শহরের জিবিসি মাঠ চত্বরে এ সম্মেলনের উদ্বোধন করেন গারো ব্যাপ্টিস্ট কনভেশনের প্রেসিডেন্ট সুবন্ত রখো।

এ সভার মূলবচন ছিলো ” তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, শস্য প্রচুর বটে, কিন্ত কার্যকরী লোক অল্প। উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের বরণ করা হয়, পরে গারো সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য ও গান পরিবেশনের মাধ্যমে তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে। এরপর আলোচনা সভায় বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ , বোর্ড ও সোসাইটির প্রধানগণ বক্তব্যে দেন।

গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের প্রেসিডেন্ট সুবন্ত রখো জানান, এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে দেশের ৮টি জেলা থেকে আগত হাজার হাজার খ্রীষ্ট ভক্তরা অংশ গ্রহণ করবেন। এ সম্মেলনে মূলত আমরা আমাদের খ্রিস্টান ধর্মীয় বিষয় এবং আত্মিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। সেই আলোচনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আত্মিকভাবে পরিপুর্ন করার চেষ্টা করি। পরবর্তীতে আমাদের মন্ডলী ও এলাকার মানুষের মধ্যে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। সম্মেলনে প্রতিদিন প্রার্থনা, আলোচনা সভা, ধর্মীয় স্লোক পাঠ ও গ্রহন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া বিগত হিসাব-নিকাস, কনভেনশন ভবিষ্যতে কিভাবে চলবে তার পরিকল্পনা তৈরি করা হবে।

এই সম্মেলনকে ঘিরে নানা আসবাবপত্র, পোশাক, খেলনা ও খাবারের দোকানসহ অর্ধশতাধিক স্টল বসেছে। সম্মেলন চলবে আগামী ২২ ফেব্রুয়ারী পর্যন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু।

সীমান্তে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের ৫দিন ব্যাপী সম্মেলন দুর্গাপুরে

Update Time : 10:36:24 pm, Wednesday, 18 February 2026