
আলম হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-
সাতক্ষীরায় জেলার কলারোয়া উপজেলার একমাত্র কামিল মাদ্রাসা কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে প্রথমবার কামিল তাফসীর বিভাগে পরীক্ষায় অংশ গ্রহন করে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
আজ রবিবার বিকাল তিনটায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি)-এর অধীনে অনুষ্ঠিত দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব-২০২৪ পরীক্ষার ঘোষিত ফলাফলে দেখা যায়,
কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে তাফসীর বিভাগে কামিল (স্নাতকোত্তর) পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২৬ জন। এরমধ্যে ১৭ জন প্রথম বিভাগে এবং ৯ জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে।
কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি ড.খান মোঃ মিজানুল ইসলাম সেলিম, — উত্তীর্ণদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং জীবনের সাফল্যের জন্য দোয়া কামনা করেছেন। সাথে সাথে সকল শিক্ষকমন্ডলী ও গর্ভনিং বডির সকল সদস্য, জমিদাতা,শুভাকাঙ্ক্ষী, অভিভাবক গন, ছাত্র – ছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা কে আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহবান করেছেন।
অধ্যক্ষ মাওলানা আহমদ আলী বলেন, আজ আমি মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি। আমার জীবনের বড় একটি স্বপ্ন আল্লাহ পুরুণ করেছেন। আমি সকল শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের অভিনন্দন জানাই।
আলম হোসেন 

















