
লাখাইয়ের নারী নির্যাতন মামলার পলাতক আসামী সহ ২ জন ঢাকায় গ্রেপ্তার
এম ইয়াকুব হাসান অন্তর লাখাই থেকে,,,
লাখাই উপজেলার নারী ও শিশু নির্যাতন মামলার আসামী সহ ২ পলাতক আসামী কে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। লাখাই থানা সুত্রে জানা যায় লাখাই উপজেলার সাতাউক গ্রামের ফরিদ মিয়া ও জুনাইদ মিয়া পরোয়ানা ভুক্ত পলাতক আসামী কে ঢাকার ডেমরা থানা ও রামপুরা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে লাখাই থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, লাখাই থানার এ এস আই আনোয়ারুল হক ও জামাল হোসেন সরকার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ তথ্য প্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২৩ ফেব্রুয়ারী ঢাকা ডেমরা থানার ও রামপুরা থানা পুলিশের সহযোগিতায় নারী শিশু নির্যাতন মামলার পলাতক সাতাউক গ্রামের ফরিদ মিয়ার ছেলে সাব্বির মিয়া ও তেঘরিয়া গ্রামের আমীজ আলীর ছেলে জুনাইদ মিয়া (৩৮) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং সোমবার ২৪ ফেব্রুয়ারী হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে মর্মে তিনি নিশ্চিত করেছেন
Reporter Name 


















