Dhaka 12:23 am, Saturday, 25 July 2026

সমাজসেবক হাজী আব্দুস সাত্তারের উদ্যোগে খাল পারাপারে নৌকা,স্বস্তি ফিরল চর মিরপুরবাসীর জীবনে

মোঃ ইয়াছিন আলী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ পৌরসভার চর মিরপুর এলাকার তারকাটা মিলসংলগ্ন খাল পারাপারে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের। একটি নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রতিদিন শিক্ষার্থী, নারী, প্রবীণ ও কর্মজীবী মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে খাল পার হতে হতো।
এলাকাবাসীর দীর্ঘদিনের এই ভোগান্তির বিষয়টি জানতে পেরে বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার নিজ উদ্যোগে খাল পারাপারের জন্য একটি নৌকা প্রদান করেন। নৌকাটি চালু হওয়ার পর থেকে স্থানীয়দের যাতায়াত অনেক সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে।
নৌকা পেয়ে এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করে হাজী মোঃ আব্দুস সাত্তারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা বলেন, দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যার বাস্তবসম্মত সমাধান হওয়ায় তাদের দৈনন্দিন চলাচলের দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং সাধারণ মানুষের কর্মস্থলে পৌঁছানো এখন অনেক সহজ হয়েছে।
হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার। এলাকার মানুষের প্রয়োজন ও দুর্ভোগের কথা বিবেচনা করেই এই উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতেও জনস্বার্থে ও মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, এমন মানবিক উদ্যোগ সমাজের অন্য বিত্তবান ও সমাজসেবীদেরও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মনিরামপুর কুচলিয়ায় ঘের থেকে দিনে দুপুরে মাছ স্যালো নৌকা মালামাল লুট থানায় অভিযোগ

সমাজসেবক হাজী আব্দুস সাত্তারের উদ্যোগে খাল পারাপারে নৌকা,স্বস্তি ফিরল চর মিরপুরবাসীর জীবনে

Update Time : 11:20:33 pm, Friday, 24 July 2026