Dhaka 9:00 am, Friday, 5 June 2026

হোয়াইক্যং কুতুবদিয়া পাড়ায় এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • Reporter Name
  • Update Time : 09:48:19 pm, Thursday, 4 June 2026
  • 3 Time View

কামরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি: টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়ায় অসহায় ও এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে । সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সহায়তার লক্ষ্যে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আমীর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি । এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজসেবীরা।

এ সময় উনছিপ্রাং ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি বলেন, “এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানো সমাজের প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

বক্তারা বলেন, সমাজের এতিম, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। মানবিক সহায়তার মাধ্যমে একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

খাদ্যসামগ্রী বিতরণ শেষে উপকারভোগী এতিম শিশু ও তাদের অভিভাবকরা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হোয়াইক্যং কুতুবদিয়া পাড়ায় এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Update Time : 09:48:19 pm, Thursday, 4 June 2026