Dhaka 5:47 pm, Saturday, 13 June 2026

স্বামীর ঢেলে দেওয়া পেট্রোলে স্ত্রী দগ্ধ হয়ে মৃত্যু:হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:মোল্লা জাহাঙ্গীর আলম

খুলনা বিভাগীয় জেলার ডুমুরিয়া উপজেলায় স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি জনি গাজীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) রাত ৮টার দিকে ডুমুরিয়া থানার কাঁঠালতলা বাজার এলাকার একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি জনি গাজী ওরফে জনি (২৯)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডুমুরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনি গাজী ও তার স্ত্রী বিথি আক্তার ডুমুরিয়া এলাকায় বসবাস করতেন। গত ৫ মে ২০২৬ তারিখে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে জনি গাজী ঘরে থাকা পেট্রোল বিথি আক্তারের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর বিথি আক্তারের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথেই বিথি আক্তার মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের বাবা অপু গাজী বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জনি গাজীকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। অবশেষে র‍্যাব-৬ এর গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার জানান, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি কার্যক্রমের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনায় ডুমুরিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আদিবাসী নারীর মৃত্যু

স্বামীর ঢেলে দেওয়া পেট্রোলে স্ত্রী দগ্ধ হয়ে মৃত্যু:হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

Update Time : 11:15:05 pm, Friday, 5 June 2026