
নিজস্ব প্রতিবেদক, মো. শাহীন মিয়া
গাজীপুরের ২ নম্বর গাজীপুর ইউনিয়নের নিজমাওনা বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজমাওনা বাজার এলাকার ইনসান মুন্সির বাড়িতে জালাল উদ্দীনের বাসায় গৃহস্থালির কাজ করতে যান মদনের স্ত্রী চান বানু। কাজ করার সময় তিনি ফ্রিজের নিচে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে উদ্ধার করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। :::
মোঃ শাহীন মিয়া 



















