Dhaka 3:00 pm, Monday, 22 June 2026

লালপুরে পদ্মার চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইট ভাটায় অভিযান, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ​”

  • Reporter Name
  • Update Time : 11:47:26 am, Monday, 22 June 2026
  • 7 Time View

লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের লালপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে ভরাট বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ বিকেলে উপজেলার ‘এজিএস’ ইট ভাটায় এই অভিযান চালানো হয়।​প্রশাসন সূত্রে জানা গেছে, পদ্মা নদীর চর থেকে অবৈধ উপায়ে বালু তুলে ইট ভাটায় মজুত করা হচ্ছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে কেবল ইট ভাটার শ্রমিকদের পাওয়া যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মাটি ও বালু কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর (ভেকু) মেশিনের ৪টি ব্যাটারি জব্দ করা হয়।​অভিযান পরিচালনাকালে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় লালপুর থানা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন।​এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ফসলি ও কৃষি জমি রক্ষা এবং নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চট্টগ্রামের মীরসরাইয়ে পার্টনার কংগ্রেস নামক ব্যাতিক্রমী প্রোগ্রাম, বিষমুক্ত দেশী ফল’র মেলা ও চারা রোপণ

লালপুরে পদ্মার চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইট ভাটায় অভিযান, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ​”

Update Time : 11:47:26 am, Monday, 22 June 2026