Dhaka 6:17 pm, Tuesday, 7 July 2026

প্রকাশ্যে মাদক সেবন করায় বেগমগঞ্জে যুবককে জেল-জরিমানা

  • Reporter Name
  • Update Time : 02:24:41 pm, Tuesday, 7 July 2026
  • 10 Time View

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনের দায়ে নুর মোহাম্মদ বিজয় (২৫) নামে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।

দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ বিজয় চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি সুরুজ্জামান সবুজের ছেলে। আদালতের রায় কার্যকরের জন্য তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে খালপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে নুর মোহাম্মদ বিজয়কে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং অপরাধ দমনে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান, নির্মাণ হচ্ছে আধুনিক যাত্রীছাউনি

প্রকাশ্যে মাদক সেবন করায় বেগমগঞ্জে যুবককে জেল-জরিমানা

Update Time : 02:24:41 pm, Tuesday, 7 July 2026