Dhaka 4:00 am, Wednesday, 22 July 2026

দোয়ারাবাজারে খালের পানিতে ভাসমান দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

এম,এ,শুকুর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:-

দোয়ারাবাজারে নিখোঁজের দু’দিন পর ইউসুফ আলী (৩০) নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় উপজেলার দোহালিয়া ইউনিয়নের ছাতক-সুনামগঞ্জ সড়কসংলগ্ন পানাইল ডুবার খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত ইউসুফ পান্ডারগাঁও ইউনিয়নের সাহেবেরগাঁও গ্রামের আলকাছ আলীর ছেলে। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইউসুফ গত ৫-৬ দিন আগে ভিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গত ১৮ জুলাই শনিবার রাতে পানাইল এলাকায় তাঁকে শেষবার দেখা গিয়েছিল। সোমবার সন্ধ্যায় খালের পানিতে অজ্ঞাত লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশ উদ্ধারের পর নিহতের বাবা এসে পরিচয় শনাক্ত করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। অসাবধানতাবশত পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং দৃষ্টিপ্রতিবন্ধিতার বিষয়টি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খালের পানিতে ভাসমান দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

দোয়ারাবাজারে খালের পানিতে ভাসমান দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

Update Time : 11:51:57 pm, Tuesday, 21 July 2026