Dhaka 8:34 pm, Friday, 24 April 2026

সিংড়ায় মানববন্ধনে বাধা,দূষ্কৃতিকারীদের হামলায় আহত-২

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া(নাটোর)প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল ও কলেজের নতুন কমিটি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ বাতিল এবং অধ্যক্ষ ও সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু’র বিভিন্ন অনিয়মের তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালনকালে হামলার ঘটনা ঘটেছে।

এসময় তার অনুসারীরা কয়েকজনকে মারপিট করে আহত করে এবং ব্যানার ছিনিয়ে নেয়। কর্তব্যরত সাংবাদিকদের ও বাধা প্রদান করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া পৌর শহরের ৩নং ওয়ার্ডে শিক্ষা প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন চলাকালে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর মদদপুষ্ট ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সোবাহান ও সাবেক সাধারণ সম্পাদক সায়েদ এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন হামলার শিকার সদ্য বিলুপ্ত সিংড়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য আমিনুল ইসলাম।

এলাকাবাসী ও অভিযোগ সুত্রে জানা যায়, নাটোর জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ। গত ৩১ ডিসেম্বর অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর চাকুরী মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষ হলেও দলীয় প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানটির দায়িত্ব পালন করে আসছেন। তার কার্যলয় দলীয় কার্যক্রম সহ অফিস রুম করেছেন এতে করে বিদ্যালয়ের পড়ালেখা পরিবেশ বিনষ্ট হচ্ছে। এদিকে স্থানীয়দের সাথে আলোচনা না করে একটি পকেট ম্যানেজিং কমিটি করার ও অভিযোগ উঠেছে।

হামলার শিকার আমিনুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির শিক্ষকরা ক্লাস না নেওয়া, আর্থিক প্রতিবেদন প্রকাশ না করাসহ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নানা অনিয়মের বিষয়ে তদন্তের দাবি জানিয়ে মানববন্ধন করছিল এলাকাবাসী। এসময় সোবাহান ও সায়েদ আমার উপর হামলা চালালে এলাকাবাসী আমাকে রক্ষা করে। হামলাকারীরা আনুর মদদপুষ্ট। সন্ধ্যায় এলাকাবাসীর সিদ্ধান্তক্রমে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে কথা বলতে উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম আনুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ঢাকায় বিএনপির অনুষ্ঠানে ব্যস্থ থাকায় তাকে পাওয়া যায়নি।

সিংড়া থানার অফিসার ইনচার্জ আসমাউল হক জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা শিক্ষার্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত

সিংড়ায় মানববন্ধনে বাধা,দূষ্কৃতিকারীদের হামলায় আহত-২

Update Time : 08:39:50 pm, Thursday, 27 February 2025