
আজ ৯ আগস্ট শনিবার, ৮ই আগস্ট রাত্রি ন’টায়, অভয়ার এক বছর পূর্ণ কে সামনে রেখে, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম এর আহ্বানে, মশাল মিছিল ও প্রতিবাদী সমাবেশ করলেন।
অভয়ার ন্যায় বিচারের দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে, এবং অবৈয়ার বিনা বিচারে একটি বছর পূর্ণ হওয়ায়, আটই আগস্ট সকাল থেকে বিভিন্ন জেলায় প্রতিবাদের ঝড় ওঠে, রাত্রি ন’টায় ডক্টরস ফোরাম সহ, এম এস সি, এস ডি এফ, এন ইউ, এর সকল জুনিয়র ডাক্তার নার্সরা যুক্ত হয়ে, তাদের দিদির আত্মার প্রতি শান্তি কামনায়, দ্রোহের আগুন নিয়ে, মহা মিছিল ও সমাবেশ করলেন, কয়েক হাজার ডক্টর সহ নার্স এই মিছিলে পা মেলান, তাদের দাবি জাস্টিস ফর আরজিকর,
এই মহা মিছিল এবং সমাবেশ চলে মধ্যরাত্তির থেকে নয় আগস্ট ভোর পর্যন্ত, ৯ই আগস্ট বিকেল পাঁচটায় শ্যামবাজার থেকে আর জি কর শোক ও শপথের রাখি বন্ধন উৎসব পালন করলেন।
একরাশ ক্ষোভ ,বেদনা, আর চোখের জলে অভয়াকে স্মরণ করলেন মশাল জ্বেলে, ভুলেনি কেউ সেই দিনের দুঃখজনক ঘটনা, নিমর্ম ও ইতিহাস, কত অত্যাচার ও যন্ত্রণা ভোগ করতে হয়েছিল তাদের দিদিকে কিন্তু শেষ রক্ষা হয়নি, চলে যেতে হয়েছিল চিরদিনের জন্য, ফিরল না কোনদিনও তাহার কাজের জায়গায়, ভোলেনি কেউ, আজ ও তার বোনেরা দাদার স্মরণ করলো চোখের জলে বেদনা নিয়ে,
তাদের দাবী, ন্যায় বিচার, ধর্ষণকারীদের শাস্তি, সাথে সাথে তামান্নার দোষীদের ও শাস্তির দাবি করলেন, ছোট্ট শিশু কেউ চলে যেতে হল একইভাবে, অভয়ার মা-বাবাকে ভুলাতে পারেনি টাকার লোভ দেখিয়ে, আজও তারা মেয়ের দোষীদের শাস্তির দাবি করছেন,
তারা বলেন, একটি বছরে, বৌঘাত প্রতিঘাত সহ্য করতে হচ্ছে, বহু হুমকি, বিভিন্নভাবে ভয় দেখানো চলছে, কিন্তু আমাদের আর দেওয়ার কিছু নাই, তাই আমরা পিছু বা হবো না, আমরা চাই দোষীদের শাস্তি হোক, সঠিক বিচার হোক, আমার মেয়ের আত্মার প্রতি শান্তি কামনা চাই, আর যতদিন না মেয়ের ন্যায়বিচার হবে, দোষীরা শাস্তি না পাবে, আমাদের ভয় দেখিও কণ্ঠ রোধ করতে পারবে না, তাই আমরা মেয়ের বিচারের জন্য, ৯ ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছি।
দেখতে দেখতে একটি বছর কেটে গেল, রয়ে গেল স্মৃতি, হলো না বিচার, পেলনা দোষীরা শাস্তি, তাহার পর থেকেই চলছে একের পর এক আরো কুকর্ম ধর্ষণ খুন রাহাজানি, বেড়ে চলেছে পশ্চিমবাংলায় ওরাজকতা মস্তানদের দাদাগিরি,
তাই তাদের চিহ্নিত করতে আমরা পথে নেমেছি, পথে নেমেছে ডাক্তার নার্স থেকে শুরু করে জনগণ, সবাই চায় দোষের শাস্তি হোক, গর্জে উঠুক নতুন করে অবহয় আর বিচার নিয়ে পথ চলা।
সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ 



























