Dhaka 12:49 pm, Friday, 5 June 2026

কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে বিক্ষোদ্ধ জনতার গণপিটুনিতে নিহত ৩,পিকআপে আগুন

গাজীপুর জেলার কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১০মে) দিবাগত ভোররাত ৪টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চোর চক্রের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,১০ থেকে ১২ সদস্যের একটি সশস্ত্র চোর চক্র পিকআপ ভ্যান নিয়ে
বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হানা দেয়। চোরদের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা চিৎকার শুরু করলে এলাকাবাসী তাদের ধাওয়া করে তিনজনকে ধরে ফেলে জনতা। এ সময় তাদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয় এবং পিকআপ ভ্যানটিতে আগুন দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করেন। তাদের গুরুতর অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে বিক্ষোদ্ধ জনতার গণপিটুনিতে নিহত ৩,পিকআপে আগুন

Update Time : 05:10:22 pm, Monday, 11 May 2026