Dhaka 1:56 pm, Saturday, 25 July 2026

গুরুতর আহত শিক্ষার্থী ঢাকায় আইসিইউতে চিকিৎসাধীন,দেশবাসীর কাছে দোয়া কামনা

মাহিদুলইসলামহিমেল হাতিয়া(নোয়াখালী)প্রতিনিধি:-

নোয়াখালী জেলা হাতিয়া উপজেলার শিক্ষা অফিসের আওতায়াধীন পূর্ব চর চেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাইফা আলম(রোল নং-৭)স্কুল চলাকালীন সময়ে দোতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়েছে।

জানা যায়,২৯ মার্চ বিদ্যালয় চলাকালীন বিকেল আনুমানিক১৫:১০মিনিটের দিকে সহপাঠীর ধাক্কায় সে দোতলা থেকে নিচে পড়ে যায় বলে অভিযোগ উঠেছে। এতে সে গুরুতরভাবে আহত হয়।

পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। বর্তমানে সে ধানমন্ডির সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছে।

সাইফা আলমের পিতা নুরুল আলম সাহেদ,যিনি স্থানীয় মাইজদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক,তার মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এদিকে,হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইকবাল উদ্দিন রাশেদ,যিনি সাইফার আপন মামা,তিনিও তার ভাগ্নির সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এই ঘটনায় এলাকায় উদ্বেগ ও সহমর্মিতার সৃষ্টি হয়েছে। সচেতন মহল স্কুলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মনিরামপুর কুচলিয়ায় ঘের থেকে দিনে দুপুরে মাছ স্যালো নৌকা মালামাল লুট থানায় অভিযোগ

গুরুতর আহত শিক্ষার্থী ঢাকায় আইসিইউতে চিকিৎসাধীন,দেশবাসীর কাছে দোয়া কামনা

Update Time : 11:16:43 pm, Monday, 30 March 2026