Dhaka 1:13 pm, Friday, 5 June 2026

জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধিঃ

১০ মে, ২৬ইং

জয়পুরহাটের ক্ষেতলালে ‘লেখাপড়া না করে ও সঠিক সনদে ৩০ বছর চাকুরী’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এস টিভি সাংবাদিক সুলতান মাহমুদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার দুপুরে জয়পুরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) রাত আনুমানিক ১টার দিকে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে উক্ত সংবাদ প্রকাশ ও ছড়িয়ে পড়ে। পরে একই দিন সকাল ১১টা ১ মিনিটের দিকে জয়পুরহাট সদর থেকে গ্রামের বাড়ি কেন্দুলীর উদ্দেশে যাওয়ার পথে সগুনা বামনপুর চারমাথা এলাকার একটি চায়ের দোকানে অবস্থানকালে সাংবাদিক সুলতান মাহমুদের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭******৬৫-এ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ০১৭******৯১ নম্বর থেকে কল দেন।

অভিযোগে বলা হয়, ফোনকারী নিজের পরিচয় গোপন রেখে সাংবাদিককে বড় ধরনের ক্ষতি ও হত্যার হুমকি দেন। একই সঙ্গে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর ভয়ভীতিও দেখানো হয়। পরে একই নম্বর থেকে একাধিকবার কল দিয়ে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সাংবাদিক সুলতান মাহমুদ ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগরপুরে ছাত্রদলের ইতিহাস গড়ার প্রস্তুতি, পুনর্মিলনীতে থাকছে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি

Update Time : 11:31:55 pm, Sunday, 10 May 2026