
ক্লাসপার্টি ও বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা২০২৫পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক আপোস জয়ধর
বাংলাদেশের বাণিজ্যিক বিভাগীয় জেলার লালখান বাজার অবস্থিত চিটাগাং ডিভিশনাল স্কুল এন্ড কলেজের জাঁক জমকপূর্ণ এক ক্লাসপার্টি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্জিনা আক্তার ইন্সপেক্টর অফ পুলিশ (পিবিআই) চট্টগ্রাম।
এতে আরো উপস্থিত ছিলেন ডাবলমুরিং থানা সহকারী শিক্ষা অফিসার হারুনুর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালখান বাজার সহকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদ ইকবাল পারভেজ, বিদ্যালয়ের পরিচালক এ্যাডভোকেট হুমায়ুন কবির, নবী হোসেন। অভিভাবকদের পক্ষ থেকেও বেশ উপস্থিতি লক্ষ করা যায়।
প্রতিষ্ঠাটির অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিবৃন্দরা নানামুখী প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ ইন্সপেক্টর মর্জিনা আক্তারের বক্তব্য ছিল দিকনির্দেশনা মূলক এবং অনুপ্রেরণামূলক যা কোমলমতি শিক্ষার্থীদের আকৃষ্ট করে।
অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করতে ভূমিকা রাখে যাতে কোঅর্ডিনেটর চন্দক বড়ুয়া,শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
সর্বোপরি কেক কেটে নাচ গান আপ্যায়ন অনুষ্ঠান শেষে
আয়োজনের ইতি টানা হয়।
আপোষ জয়ধর 



















