
কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
আজ সোমবার (২৫ মে) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার যমুনা সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রড বোঝাই একটি ট্রাকে করে নিহতরা উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। ভোর সাড়ে চারটার দিকে ট্রাকটি কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় অভিযান চালিয়ে রডের নিচে চাপা পড়া অবস্থায় একে একে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি।
কাজী মোস্তফা রুমি 























