
নিজস্ব প্রতিবেদক:-জীবন দেওয়ান উজ্জ্বল
ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী অটোচালক দল, তুরাগ থানা শাখার উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা যুবদলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের প্রধান উপদেষ্টা মামুন পারভেজ তন্ময়। তিনি তাঁর বক্তব্যে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের দ্রুত আরোগ্য কামনা করে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দল ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সালাউদ্দিন পিয়ারী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সভাপতি মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তুরাগ থানা চালক দলের সভাপতি নাজমুল ইসলাম, সিনিয়র সভাপতি রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ. রউব মোল্লা এবং সাধারণ সম্পাদক ইব্রাহিমসহ তুরাগ থানা ও ঢাকা মহানগর উত্তর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষপর্বে মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
জীবন দেওয়ান উজ্জ্বল 


















