Dhaka 10:49 am, Friday, 5 June 2026

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় মির্জার খীল দরবার শরীফে ১৮ তারিখ থেকে রমজান শুরু

টেকনাফ,প্রতিনিধি: সোলতান আহমদ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জার খীল দরবার শরীফ–এর অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে আগামী ১৮ তারিখ থেকে পবিত্র রমজান শরীফ পালন শুরু করতে যাচ্ছেন। দরবার শরীফের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সৌদি আরবে চাঁদ দেখার ঘোষণার ভিত্তিতে প্রতিবছরের মতো এবারও দরবারের মুরিদান ও অনুসারীরা রোজা রাখবেন। এ উপলক্ষে দরবার প্রাঙ্গণে ইতোমধ্যে ধর্মীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং মুসল্লিদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ বয়ান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের এক মহাসুযোগ হিসেবে এ মাসের তাৎপর্য অপরিসীম। দরবার শরীফের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, “আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহভাবে রোজা রাখার তাওফিক দান করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং দোয়াগুলো কবুল করুন।”
এদিকে, রমজানকে কেন্দ্র করে সাতকানিয়া ও আশপাশের এলাকায় মসজিদগুলোতে তারাবির নামাজ, কোরআন তিলাওয়াত ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ইতোমধ্যে রমজানের আমেজ বিরাজ করছে।
সকলকে রমজান মোবারক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় মির্জার খীল দরবার শরীফে ১৮ তারিখ থেকে রমজান শুরু

Update Time : 08:45:48 pm, Tuesday, 17 February 2026