Dhaka 11:07 am, Friday, 5 June 2026

ধাপেরহাটে ভ্রাম্যমান আদালতে অভিযানে ৬০ মন ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস,ও অর্থ দন্ড দেড় লক্ষ্য টাকা

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বকশিগঞ্জ এলাকার বড় ছত্রগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে রং ও রাসায়নিক মেশানো ৬০মণ হলুদ ও মরিচের গুঁড়া ভস্মীভূত করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২৪ মে) বেলা ২ টার দিকে বড় ছত্রগাছা গ্রামের মৃত রজ্জব আলী পাইকারের ছেলে খালেক পাইকারের হলুদ মিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পারভীন বেগমকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন গাইবান্ধা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও র‍্যাবের উপ-সহকারী পরিচালক জিয়াদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, হলুদ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এলাকা হিসেবে পরিচিত ধাপেরহাট ইউনিয়নের বিভিন্ন স্থানে কিছু অসাধু ব্যবসায়ী মিল স্থাপন করে রাসায়নিক ও কৃত্রিম রং ব্যবহার করে হলুদ ও মরিচের গুঁড়া তৈরি করে বাজারজাত করে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৬০ মণ হলুদ ও মরিচের গুঁড়া জব্দ ও ধ্বংস করা হয়।
গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন,জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাও বলেন,নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। খাদ্যে ভেজাল মিশিয়ে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
এদিকে এমন অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধাপেরহাটে ভ্রাম্যমান আদালতে অভিযানে ৬০ মন ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস,ও অর্থ দন্ড দেড় লক্ষ্য টাকা

Update Time : 11:46:29 pm, Sunday, 24 May 2026