Dhaka 9:27 am, Friday, 5 June 2026

নড়াইলে ওসমান হাদী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 09:53:51 pm, Monday, 16 February 2026
  • 109 Time View

মো তুহিন মোল্লা,নড়াইল প্রতিনিধি :

নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল পৌরসভার কুড়িরডোব মাঠে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণীর মাধ্যমে এ আয়োজন সমাপ্ত হয়। ফাইনালে বিজয়ী হয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাহাবাদ এক্সপ্রেস এবং রানার্সআপ হয় রাজশাহী কিংস। ফাইনাল শেষে প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা দেয়ার পাশাপাশি ট্রফি প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আমিরুল ইসলাম রানা,
মুখ্য সংগঠক মোঃ তুহিন মোল্লা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল আমিন মণ্ডল, যুগ্ম আহ্বায়ক মোঃ তাফহিম, তন্ময় রেজা প্রমুখ।

টুর্নামেন্ট আয়োজক সূত্রে জানা যায়, উক্ত টুর্নামেন্টে ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের মোট আটটি দল অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট আয়োজন সম্পর্কে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন মণ্ডল বলেন, “শহিদ শরীফ ওসমান বিন হাদীর স্মরণে আমরা এই আয়োজন করেছি। যুগে যুগে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি মানুষের হৃদয়ে ওসমান হাদীর নাম স্মরণীয় হয়ে থাকুক এই কামনা করছি।”

আহ্বায়ক মিনহাজুল ইসলাম বলেন, তরুণ সমাজকে অনিষ্টকর কার্যক্রম থেকে দূরে সরিয়ে রাখার জন্য নিয়মিতই এমন আয়োজন হওয়া দরকার। এর মাধ্যমে তারা মাদক, গেমস, ইভটিজিংসহ সামাজিক ব্যাধি থেকে দূরে থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নড়াইলে ওসমান হাদী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

Update Time : 09:53:51 pm, Monday, 16 February 2026