Dhaka 10:54 am, Thursday, 25 June 2026

নলডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মকাণ্ড ঠেকাতে  যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা : –

নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন-২০২৬) বিকেলে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নলডাঙ্গা পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর নির্যাতনের শিকার হয়েছি,আর কাউকে নির্যাতিত হতে দেব না। তিনি আরো বলেন, পালিয়ে থাকা আওয়ামীলীগ কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইলে, তার উপযুক্ত জবাব দেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিস, নলডাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি মামুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পিন্টু, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান প্রমূখ।

মোঃ রবিউল ইসলাম

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

নলডাঙ্গা পৌর বাজার, নাটোর।

মোবাঃ ০১৭২১-৯৫৫৬৮১

তাং ২৩ জুন ২০২৬।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

নলডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মকাণ্ড ঠেকাতে  যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

Update Time : 11:44:33 pm, Tuesday, 23 June 2026