
কাজী মোস্তফা রুমি: “খেলাধুলায় গড়বে দেশ, মাদকমুক্ত হবে বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হচ্ছে ‘উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২৫।
এরই ধারাবাহিকতায় নাগরপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ক্রীড়া সংস্থার আয়োজনে আজ ১৫ মে’২৫ বৃহস্পতিবার বিকেল ৪:০০ ঘটিকায় নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে উক্ত টুর্নামেন্টের দ্বিতীয় দিনের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ মিজানুর রহমান লাভলু এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নাগরপুরের কৃতিসন্তান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, ত্যাগী ও নির্যাতিত, ফ্যাসিস্ট হাসিনা সরকার পতন আন্দোলনে রাজপথের অগ্রসৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার অন্যতম সদস্য, বাংলাদেশ ওয়ার্কার ফেডারেশন (বাজাফে-২৭) এর সংগ্রামী সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জননেতা মীর আবুল কালাম আজাদ রতন।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাগরপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম।
উক্ত খেলায় উৎসবমুখর পরিবেশে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, নাগরপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সদস্য মো: জাহিদ হাসান জাহিদ, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহীদুর রহমান মনির, নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: রাজিব খান, মো: জনি আহম্মেদ প্রমূখ।

এছাড়াও উক্ত খেলায় স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং অসংখ্য দর্শক স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
বিশেষভাবে উল্লেখ্য, দ্বিতীয় দিনের খেলায় ভাদ্রা ও মোকনা ইউনিয়ন অংশগ্রহণ করে ২-১ গোলে মোকনা ইউনিয়ন জয়লাভ করে।

কাজী মোস্তফা রুমি: 
























