Dhaka 7:54 am, Saturday, 25 July 2026

নিয়ামতপুরে দশ হাজার কৃষক পেল প্রণোদনার সার ও বীজ

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:-

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮ ইউনিয়ন হতে ১০ হাজার ৭শ কৃষকের মাঝে আউস প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ (১৩ এপ্রিল) সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিভাগের আয়োজনে প্রণোদনার উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার কৃষক ও কৃষির ওপর গুরুত্ব আরোপ করে কাজ করে যাচ্ছে। কৃষকদের উন্নয়নের জন্য কৃষি কার্ড বিতরণ শুরু হবে। সরকারের কার্যক্রমে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে কৃষকদের হাতে ১০ কেজি আউসের বীজ, ১০ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার তুলে দেন অতিথিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মনিরামপুর কুচলিয়ায় ঘের থেকে দিনে দুপুরে মাছ স্যালো নৌকা মালামাল লুট থানায় অভিযোগ

নিয়ামতপুরে দশ হাজার কৃষক পেল প্রণোদনার সার ও বীজ

Update Time : 10:18:24 pm, Monday, 13 April 2026