Dhaka 6:33 pm, Monday, 20 April 2026

পঞ্চগড় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • Reporter Name
  • Update Time : 05:02:26 pm, Thursday, 26 March 2026
  • 40 Time View

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার ২৬-ই মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযথ সম্মান ও মর্যাদার সহিত দিবসটি পালিত করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। তার পরপরই মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন।

কর্মসূচী মধ্যে ছিলো সকাল ০৮.৩০ ঘটিকায় জেলা প্রশাসন, পঞ্চগড় কর্তৃক আয়োজিত পঞ্চগড় স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিরতণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক, মোছাঃ শুকরিয়া পারভীন ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার পঞ্চগড়, মোঃ রবিউল ইসলাম উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং সম্মিলিত কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন।

কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি অতঃপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও শারীরিক কসরত উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করনে ।

এসময় সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ,পঞ্চগড় সদর থনার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামসহ জেলা পুলিশ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্যাংক এশিয়া:এজেন্ট বিজনেস মিট ২০২৬-এর সফল আয়োজন

পঞ্চগড় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Update Time : 05:02:26 pm, Thursday, 26 March 2026