
নিজস্ব প্রতিবেদক:-জীবন দেওয়ান উজ্জ্বল
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ কোনাবাড়ি থানা এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শান্ত মির্জা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা বহন করে। সমাজের সকল বিভেদ ভুলে সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, দেশের চলমান পরিস্থিতিতে মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়া এবং অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের মূল প্রতিপাদ্য। তিনি সমাজের বিত্তবানদের প্রতি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শান্ত মির্জা বলেন,“আমি কোনাবাড়িবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। জনগণের ভালোবাসা ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি।”
তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন। পাশাপাশি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এই প্রত্যাশা ব্যক্ত করেন।
জীবন দেওয়ান উজ্জ্বল 














