Dhaka 11:05 am, Friday, 5 June 2026

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসাবে নিয়োগ পেলেন হাতিয়ার কৃতি সন্তান সাব্বির আহমেদ

মোঃ রেজাউল করিম রেজা নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালীর হাতিয়ার কৃতি সন্তান সাব্বির আহমেদ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-৩ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে জনাব সামির আহমেদকে নিয়োগ প্রদান করা হয়েছে।

রোববার (১ মার্চ ২০২৬) বাংলাদেশ সচিবালয়, ঢাকা থেকে জারি করা আদেশে উল্লেখ করা হয়, The Ministers, Ministers of State and Deputy Ministers (Remuneration and Privileges) Act, 1973 (Amended up to May 2016) অনুযায়ী এ নিয়োগ কার্যকর করা হয়েছে।

সাব্বির আহমেদ, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দক্ষিণ বিরবিরি গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ মোস্তফুর রহমান ও কুলসুমা বেগমের সন্তান। আদেশ অনুযায়ী, তিনি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পদে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে।

উপসচিব মোহাম্মদ নাসির ইসলাম স্বাক্ষরিত এ অফিস আদেশটি সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রেরণ করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

হাতিয়ার আরেক কৃতি সন্তান প্রফেসর আলতাফ হোসেন বলেন, তার এই নিয়োগ আমাদের জন্য সম্মানের। আশা করি সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন।

স্থানীয় বাসিন্দা প্রবাসী রুবেল মাহমুদ বলেন, আমরা আশা করি সে ভালো কাজ করবেন। সাব্বির আমাদের হাতিয়ার কৃতি সন্তান, তার নিয়োগে আমরা সত্যি গর্বিত।

নিয়োগের বিষয়ে সাব্বির আহমেদ বলেন, প্রতিমন্ত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য বড় দায়িত্ব। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে চাই।

তিনি আরও বলেন, হাতিয়ার সন্তান হিসেবে দেশের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পাওয়া গর্বের বিষয়। আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যেন দায়িত্ব পালনে কোনো ঘাটতি না থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসাবে নিয়োগ পেলেন হাতিয়ার কৃতি সন্তান সাব্বির আহমেদ

Update Time : 03:35:54 pm, Sunday, 1 March 2026