Dhaka 11:07 am, Friday, 5 June 2026

পুলিশের মাদকবিরোধী অভিযানে চোলাই মদের আস্তানা ধ্বংস,২০০ লিটার মদ জব্দ

ক্রাইম রিপোর্টার নওগাঁয় জেলা

পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় নিয়ামতপুর থানার বিশেষ অভিযানে বড় ধরনের একটি চোলাই মদের আস্তানার সন্ধান পাওয়া গেছে। অভিযানে ২০০ লিটার চোলাই মদ, বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৫টার দিকে নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম উপজেলার ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের লটকুড়ি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় একটি চোলাই মদ তৈরির আস্তানায় অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাই মদ ও মদ প্রস্তুতের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতার হন সুমন বাসকি (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চোলাই মদ তৈরি ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পুলিশের মাদকবিরোধী অভিযানে চোলাই মদের আস্তানা ধ্বংস,২০০ লিটার মদ জব্দ

Update Time : 06:29:54 am, Wednesday, 3 June 2026