Dhaka 2:13 am, Thursday, 23 July 2026

বিজনগর তিন নক্ষত্রকে মাওলানা ও মুফতি হওয়ায় সম্মাননা প্রদানে

জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই গ্রামে নতুন এক গৌরবের অধ্যায় যুক্ত করেছেন তারা। এ বছর শশই গ্রামের তিনজন কৃতি সন্তান সফলভাবে দাওরায়ে হাদিস ও ইফতা সম্পন্ন করে মাওলানা ও মুফতি হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

দাওরায়ে হাদিস ও ইফতা সম্পন্নকারী কৃতী আলেমরা হলেন—

ঢাকার উম্মুল মাদারিস ঐতিহ্যবাহী বড় কাটারা মাদ্রাসা থেকে ইফতা(মুফতি) সম্পন্ন করে পাগড়ি পরিধান করেছেন হাফেজ মাওলানা জুবায়ের বিন হাসেম।তিনি জনাব মোহাম্মদ আবুল হাসেম শিকদারের ছেলে। এবং শশই দক্ষিণ পাড়ার কৃতি সন্তান।

একই মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস ( মাষ্টার্স সমমনা ) পাগড়ী পরিধান করেছেন হাফেজ মাওলানা নাঈমুল ইসলাম। তিনি জনাব মোহাম্মদ নাসির উদ্দীনের ছেলে এবং শশই পূর্ব পাড়ার কৃতি সন্তান।

আরেকজন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) সম্পন্ন করে পাগড়ি গ্রহণ করেছেন হাফেজ মাওলানা সাকিবুল ইসলাম। তিনি জনাব মোহাম্মদ তুরব আলীর সন্তান এবং শশই হাজী বাড়ির কৃতি সন্তান।

তিনজনই দীর্ঘদিন ধরে কুরআন ও হাদিস বিষয়ে গভীর অধ্যয়ন, একাগ্র সাধনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ইসলামী শিক্ষার এই মর্যাদাপূর্ণ স্তর অতিক্রম করেছেন। তাদের এই কৃতিত্বে শশই গ্রামের ধর্মপ্রাণ মানুষ, পরিবার-পরিজন, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, নবীন এই আলেমরা ভবিষ্যতে দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করে সমাজে ইসলামী শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলো ছড়িয়ে দেবেন। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দ্বীনি খেদমতে অবিচল থাকার জন্য সকলের পক্ষ থেকে দোয়া কামনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সংবাদ প্রকাশের পর সরফরাজ আলীর বক্তব্য: একপাক্ষিক তথ্য দিয়ে মানহানিকর প্রতিবেদন

বিজনগর তিন নক্ষত্রকে মাওলানা ও মুফতি হওয়ায় সম্মাননা প্রদানে

Update Time : 11:56:23 pm, Thursday, 8 January 2026