Dhaka 8:12 pm, Monday, 27 July 2026

ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক দেওয়ান কামরুজ্জামান কাজল
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩নং দলদলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উল্লাডাংগা গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার কে মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০ টার দিকে ৪৪,চাঁপাইনবাবগঞ্জ ২-আসনের সংসদ সদস্য ডাঃ মিজানুর রহমান উপস্থিত হয়ে আগুনে পুড়ে যাওয়া বাড়িগুলো পরিদর্শন করেন।এ সময় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে নগদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ শামসুজ্জামান আলকাশ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী, অর্থ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন, মাওলানা আব্দুল খালেক, দলদলী ইউনিয়ন আমির মোঃ আমিনুল ইসলাম সহ স্থানীয় সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১৫ ফেব্রুয়ারি গত রবিবার দুপুর ২টার দিকে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উল্লাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমান, তরিকুল ইসলাম সহ চান্দু বেগমের বাড়িতে মোবাইল চার্জার বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এতে করে তিনটি পরিবারের ঘরবাড়ি ও মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। পরিদর্শন শেষে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাঃ মিজানুর রহমান ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজশাহী গোদাগাড়ীতে চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ‎

ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Update Time : 09:38:30 pm, Tuesday, 24 February 2026