Dhaka 6:35 pm, Thursday, 9 July 2026

মাদ্রাসার উন্নয়নে আর্থিক অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়া

  • Reporter Name
  • Update Time : 12:03:34 pm, Thursday, 9 July 2026
  • 6 Time View

এইচ এম রাহুল,ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার ২ নম্বর মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ঝিনাইদহ জেলা কৃষক দলের সদস্য মিলন মিয়া একটি মাদ্রাসার উন্নয়ন কাজে আর্থিক অনুদান প্রদান করেছেন।
বুধবার (৮ জুলাই) বিকালে ঝিনাইদহ শহরের আরাপপুরে অবস্থিত মিলন মিয়ার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুদান প্রদানকালে মিলন মিয়া বলেন,শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান একটি আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।তিনি আরও বলেন,জনসেবাকে আমি দায়িত্ব হিসেবে মনে করি। ভবিষ্যতেও শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।

মাদ্রাসার শিক্ষকরা মিলন মিয়ার এ সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, প্রাপ্ত অনুদানের অর্থ মাদ্রাসার অবকাঠামোগত ও শিক্ষা কার্যক্রমের উন্নয়নে ব্যয় করা হবে। পাশাপাশি সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তিদেরও শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এ ধরনের সহযোগিতা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পর্নোগ্রাফি চক্র, নির্মাণসামগ্রী চুরি ও বিদ্যুৎ মিটার চুরির ঘটনায় পৃথক মামলা; পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত

মাদ্রাসার উন্নয়নে আর্থিক অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়া

Update Time : 12:03:34 pm, Thursday, 9 July 2026