Dhaka 5:35 am, Thursday, 23 July 2026

যশোরে বজ্রপাতে কিশোর নিহত, যুবক আহত

  • Reporter Name
  • Update Time : 09:55:07 pm, Saturday, 6 June 2026
  • 9 Time View

মোঃ আবুল বাশার,ভ্র্যাম্যমান প্রতিনিধি: যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামের মধ্যপাড়ায় বজ্রপাতে মোঃ রয়েল মিয়া (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর প্রায় সাড়ে ১২টার দিকে ঝড়ো বাতাস, বৃষ্টি ও ঘন ঘন বজ্রপাতের মধ্যে মাঠ থেকে বাড়ি ফেরার পথে রয়েল মিয়া বজ্রপাতে গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত রয়েল মিয়া একই গ্রামের মোঃ রিপন মিয়ার ছেলে।

এদিকে একই ঘটনায় গ্রামের আব্দুস সালামের ছেলে আঃ রশিদ (২২) গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় চান্দুটিয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সকলকে খারাপ আবহাওয়ার সময় খোলা মাঠ ও ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সংবাদ প্রকাশের পর সরফরাজ আলীর বক্তব্য: একপাক্ষিক তথ্য দিয়ে মানহানিকর প্রতিবেদন

যশোরে বজ্রপাতে কিশোর নিহত, যুবক আহত

Update Time : 09:55:07 pm, Saturday, 6 June 2026