Dhaka 10:56 am, Friday, 5 June 2026

যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী১লক্ষ৩৫ হাজার ৮৯ জন পরিক্ষা শুরু ২১এপ্রিল

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি;-
আগামী ২১ এপ্রিল সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৬। এবারের পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। ২০২৫ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন। সে অনুযায়ী এবার ৩ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী কমেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের ২ হাজার ৫৭২টি মাধ্যমিক স্কুল থেকে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। ২৯৯টি পরীক্ষা কেন্দ্রে এসব পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের মধ্যে ৬৬ হাজার ৯২৮ জন ছাত্র ও ৬৮ হাজার ১৬১ জন ছাত্রী। ২০২৫ সালে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন। গত বছরের তুলনায় এ বছর ৩ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী কমেছে। এ বছরের ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ২৬৬ জন, অনিয়মিত পরীক্ষার্থী ২৫ হাজার ৬৭৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৪৫ জন।যশোর স্থানীয় খবর

এসব পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থী ৩৯ হাজার ৪২৬ জন, মানবিক বিভাগের শিক্ষার্থী ৮২ হাজার ৪১১ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ১৩ হাজার ২৫২ জন।

এবার যশোর শিক্ষাবোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনা জেলার ৪০৪ স্কুলের পরীক্ষার্থী সংখ্যা ২১ হাজার ৪২৮ জন। তার মধ্যে ১০ হাজার ৬১০ জন ছাত্র ও ১০ হাজার ৮১৮ জন ছাত্রী। বাগেরহাট জেলার ২৯৫ স্কুলের পরীক্ষার্থী ১১ হাজার ৯২৬ জন। তার মধ্যে ছাত্র ৫ হাজার ৫৫০ জন, ছাত্রী ৬ হাজার ৩৭৬ জন। সাতক্ষীরা জেলার ২৯৭ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ১৪ হাজার ২৪৭ জন। তারমধ্যে ৭ হাজার ১২৯ জন ছাত্র ও ৭ হাজার ১১৮ জন ছাত্রী। কুষ্টিয়া জেলার ২৭২ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ১৯ হাজার ৭৪৯ জন। তারমধ্যে ছাত্র ৯ হাজার ৬৭৮ জন ও ছাত্রী ১০ হাজার ৭১ জন। চুয়াডাঙ্গা জেলার ১৪১ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৮ হাজার ৯৬২ জন। তারমধ্যে ৪ হাজার ৪৬৯ জন ছাত্র ও ৪ হাজার ৪৯৩ জন ছাত্রী। মেহেরপুর জেলার ১১৭ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ২০০ জন। তারমধ্যে ৩ হাজার ৯৮ জন ছাত্র ও ৩ হাজার ১০২ জন ছাত্রী। যশোর জেলার ৪৮৯ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ২২ হাজার ৮৮ জন। তারমধ্যে ১১ হাজার ৬ জন ছাত্র ও ১১ হাজার ৮২ জন ছাত্রী।

নড়াইল জেলার ১১৭ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ৬৪ জন। তার মধ্যে ২ হাজার ৮৭৭ জন ছাত্র ও ৩ হাজার ১৮৭ জন ছাত্রী। ঝিনাইদহ জেলার ২৭৪ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ১৬ হাজার ৩৪৯ জন। তার মধ্যে ৮ হাজার ৫৭৮ জন ছাত্র ও ৭ হাজার ৭৭১ জন ছাত্রী। মাগুরা জেলার ১৬৬ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৮ হাজার ৭৬ জন। তারমধ্যে ৩ হাজার ৯৩৩ জন ছাত্র ও ৪ হাজার ১৪৩ জন ছাত্রী।

যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৯৯ জন কেন্দ্র সচিবকে নিয়ে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে মতবিনিময় সভা করা হয়েছে। মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী নিজে বিভিন্ন ধরণের পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। পরীক্ষা পরিচলনা করার জন্য বোর্ডের পক্ষ থেকে একটি নীতিমালা প্রণয়ন করে কেন্দ্র সচিবদের কাছে পাঠানো হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ জানায়, শতভাগ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে এবং কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নজরদারি নিশ্চিত করা হবে।

কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেলে পরীক্ষা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ আশা করছে, এবার সম্পূর্ণ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে।#

প্রেরক:-
মো,মনির হোসেন।
বেনাপোলল প্রতিনিধি যশোর।
তারিখ:-১৯/০৪/২৬
মোবা:-০১৮৩৫ ০৯৪৩১,

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী১লক্ষ৩৫ হাজার ৮৯ জন পরিক্ষা শুরু ২১এপ্রিল

Update Time : 01:05:14 pm, Sunday, 19 April 2026