
রংপুরে হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে রেকর্ড
আব্দুল হালিম,স্টাফ রিপোর্টার,রংপুর
বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিতে রেকর্ড করলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শিশু শ্রেনীতে ১৮ জনের মধ্যে ১৭ জন, ১ম শ্রেনীতে ১২ জনের মধ্যে ১১ জন, ২য় শ্রেনীতে ১০ জনের মধ্যে ৮ জন, ৩য় শ্রেনীতে ১০ জনের মধ্যে ১০ জন, ৪র্থ শ্রেনীতে ১৩ জনের মধ্যে ১১ জন ও ৫ম শ্রেনীতে ৭ জনের মধ্যে ৪ জন। মোট ৭০ জন শিক্ষার্থীর মধ্যে ৬১ জন শিক্ষার্থী উপস্থিত পাওয়া যায়। যা শতকরা ৮৭ ভাগ।

উক্ত বিদ্যালয়ে শিক্ষকের পদ ৫ টি। কর্মরত শিক্ষক ৫ জন। উপস্থিত শিক্ষক ৫ জন, (প্রধান শিক্ষক অজয় কুমার সরকার মিয়া মোঃ বুরহান উদ্দীন , ফারুক মিয়া, আখতারুজ্জামান ও মোরছালিন মিয়া।
বিদ্যালয়টি ১৯৬৭ সালে স্থাপিত হয়। যার জমির পরিমান ৬০ শতাংশ। বিদ্যালয় নম্বর ১৩, প্রধান শিক্ষক অজয় কুমার সরকার এঁর অফিস রুম সহ বিদ্যালয়টি দৃষ্টি নন্দন।

আজ ৮ অক্টোবর ২০২৫ বুধবার মিঠাপুকুর উপজেরার হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে এ প্রতিবেদক অনুসন্ধান চালাতে গিয়ে মিলেছে এ তথ্য ও চিত্র। উক্ত বিদ্যালয়টি এটিইও জাকিয়া সুলতানা এঁর ক্লাসটারে কর্মরত রয়েছেন। বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশ হওয়ায় উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান প্রতিটি বিদ্যালয়ে মা সমাবেশ ও হোমওয়ার্ক করার নির্দেশ দেন। মা সমাবেশ ও হোমওয়ার্কের কারনে ছাত্রছাত্রীদের উপস্থিতি বেড়েছে বলে এলাকাবাসী সহ উপজেরা শিক্ষা অফিসার জানান।
প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক এঁর কাছে উক্ত বিদ্যালয়ে বাউন্ডারী ওয়াল নির্মানের দাবী করেছেন এলাকার অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। ##
আঃ হালিম 





















