Dhaka 10:50 am, Friday, 5 June 2026

রমজানের পবিত্রতা রক্ষায় রাজৈরে শান্তিপূর্ণ জনসচেতনতামূলক মিছিল

মোঃ আলী শেখ,স্টাফ রিপোর্টার :

পবিত্র মাহে রমজানের মর্যাদা রক্ষা ও ধর্মীয় সচেতনতা জোরদার করতে রাজৈর উপজেলায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে একটি শান্তিপূর্ণ জনসচেতনতামূলক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় রাজৈর পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মাদারীপুর জেলার রাজৈর থানা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
মিছিলে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, ইমাম, আলেম ও নানা বয়সী সাধারণ মানুষ অংশ নেন। পুরো এলাকা মুখর হয়ে ওঠে “আহলান সাহলান মাহে রমজান”সহ বিভিন্ন ধর্মীয় স্লোগানে।
অংশগ্রহণকারীরা রমজানের পবিত্রতা বজায় রাখা, প্রকাশ্যে অশালীনতা পরিহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার আহ্বান জানান। একই সঙ্গে তারা দাবি করেন—রমজান মাসে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকান বন্ধ রাখতে হবে এবং প্রকাশ্যে পানাহার পরিহার করতে হবে।
মিছিলটির আয়োজন করে সামাজিক সংগঠন আমরা রাজৈর পৌরবাসী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া পবিত্র রমজান মাসকে যথাযথ সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সারা রমজানজুড়ে দিনের বেলায় খাবারের দোকান বন্ধ রাখার দাবিতে স্থানীয়ভাবে প্রচারণা চালানো হবে বলেও জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সংগঠক মুফতী ফখরুল ইসলাম মাহমুদ, মুহাম্মাদউল্লাহ ফাহমি, আবুল হাসান খান, মাওলানা আবুল বাশার, মাওলানা নুরুজ্জামান নোমানী ও মাওলানা আবুল হাসানসহ মাদরাসার শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা।
দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে” দিনের বেলা পানাহার বন্ধ রাখতে হবে” মহান রবের ফরমান—সিয়াম, সিয়াম”
আয়োজকদের ভাষায়, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং সামাজিক দায়িত্ববোধ তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রমজানের পবিত্রতা রক্ষায় রাজৈরে শান্তিপূর্ণ জনসচেতনতামূলক মিছিল

Update Time : 01:36:28 pm, Thursday, 19 February 2026