Dhaka 11:17 am, Friday, 5 June 2026

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী

নিজস্ব প্রতিবেদক: রামিসা হত্যা মামলার আসামিদের পক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনও সদস্য মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বার অ্যাসোসিয়েশন।

শুক্রবার (২২ মে) সকালে ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম খান তার ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন।

এ বিষয়ে কথা হলে মো. আবুল কালাম খান বলেন, ‘গতকাল কার্যনির্বাহী কমিটির জুম মিটিংয়ে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। খুব দ্রুতই রেজুলেশনের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘রামিসা হত্যাকাণ্ড একটি নৃশংস ঘটনা। এ ধরনের হত্যাকারীদের পক্ষে যদি আমরা দাঁড়াই, তাহলে সমাজে এমন অপরাধ আরও বাড়তে পারে। সে কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঢাকা আইনজীবী সমিতির কোনও সদস্য যেন রামিসা হত্যা মামলার আসামিদের পক্ষে আদালতে না দাঁড়ান।’

উল্লেখ্য, গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা করা হয়। পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ঘাতক সোহেল রানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী

Update Time : 02:47:03 pm, Friday, 22 May 2026