Dhaka 12:57 pm, Friday, 5 June 2026

শিশু রামিসা হত্যা ও নারী-শিশু নির্যাতনের বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি:-

বৃহস্পতিবার সকালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গানাসাস মার্কেটের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, ছাত্রফ্রন্ট নেতা কলি রানী বর্মন, এস এম মনিরুজ্জামান সবুজ, মোখলেছুর রহমান, কল্লোল এবং ধঞ্জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, গত ২০ মে ঢাকার মিরপুরে আট বছরের শিশু রামিসা আক্তারকে প্রতিবেশী রিকশা মেকানিক সোহেল রানা ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে মাথা বিচ্ছিন্ন করে ফেলে, যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি জাতীয় মহামারি। দেশে মাদক, জুয়া, পর্নোগ্রাফি ও ভোগবাদী সংস্কৃতির বিস্তারের কারণেই মানুষের মূল্যবোধ ধ্বংস হয়ে যাচ্ছে এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। তদন্তের দীর্ঘসূত্রতা, সাক্ষীর অভাব আর আসামির জামিন পাওয়ার সংস্কৃতি আইনকে কেবল কাগজেই বন্দি করে রেখেছে উল্লেখ করে বক্তারা অবিলম্বে রামিসা হত্যার দ্রুত বিচার, দেশজুড়ে হামে আক্রান্ত শিশুদের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত এবং এই ব্যর্থতার জন্য দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগরপুরে ছাত্রদলের ইতিহাস গড়ার প্রস্তুতি, পুনর্মিলনীতে থাকছে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

শিশু রামিসা হত্যা ও নারী-শিশু নির্যাতনের বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

Update Time : 06:48:10 pm, Thursday, 21 May 2026