Dhaka 9:55 pm, Thursday, 23 July 2026

শ্রীনগরে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার,ব্যবহৃত মাইক্রো ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক দেওয়ান সালমা আক্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরের ঘোলঘর থেকে ছিনতাই কারী হাবিবুর রহমান,জুয়েল কাজি ও বাচ্চু মৃধাকে গণ পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা,ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুর। পুলিশ জানিয়েছেন ওই তিনজনের নামে যাত্রাবাড়ির কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে। শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান,মঙ্গলবার সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর অংশের সার্ভিস সড়কে পথ রোধ করে দিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাস আটক করে,সেখান থেকে ওই তিন ছিনতাইকারীদের গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। আহত অবস্থায় তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নিয়ে আসা হয়। এএসপি জানান,জুয়েলের বাড়ি টাঙ্গাইল আর হাবিবুর রহমান ও বাচ্চু মৃধার বাড়ি পটুয়াখালীতে। তারা তিনজনই ঢাকায় থাকেন। স্থানীয়রা জানান, এই চক্রটি এর আগে ব্যাটারী চালিত মিশুকসহ বিভিন্ন ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত। সকালে মাইক্রো নিয়ে মহাসড়ক থেকে উপজেলার বীরতারা ইউনিয়নে ছিনতাই করতে গেলে জনতা চিনে ফেলে। ছিনতাইকারীদের গাড়িটি সেখান থেকে পালিয়ে যেতে চাইলে মুঠোফোনে ষোলঘরে থাকা পরিচিতদের বার্তা দেন তারা, সেই সড়টি ট্রাক দিয়ে রোধ করে দিয়ে ছিনতাইকারীদের আটক করে,গাড়িটিও ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

শ্রীনগরে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার,ব্যবহৃত মাইক্রো ভাঙচুর

Update Time : 04:25:21 pm, Tuesday, 4 March 2025